• Breaking News

    WHATSAPPS +91-9331935169,CALL +917980727160

    Monday, December 11, 2017

    অনিদ্রায় ভুগছেন ? এই খাবার গুলি এড়িয়ে চলুন



     সুস্থভাবে জীবনযাপনের জন্য নিয়মিত অত্যন্ত অন্তত ছয় থেকে সাত ঘণ্টা ঘুম খুব জরুরি। কন্তু অনেক সময় পরীক্ষার পড়া, ব্যবসা বা অফিসের কাজ শেষ করার জন্য রাত জাগতে হয়। ফলে ঘুমের সমস্যা সৃষ্টি হয়। এর জন্য দায়ী আপনার নিত্যদিনের খাবার। কারণ এমন কিছু খাবার আছে যা গ্রহণ করলে সারা রাত ঘুম আসতে সমস্যা হতে পারে । 

    ice-cream আইসক্রিম :- 

    রাতে আইস ক্রিম বা অন্য কোনো ডেসার্ট এড়িয়ে চলাই উচিৎ। এতে হাই ফ্যাট ক্যালোরি আর প্রচুর পরিমাণে চিনি থাকে। তাই শুতে যাওয়ার আগে খেলে আপনার শরীর ফ্যাট বার্ন করে উঠতে পারবে না ফলে আপনি রেস্টলেস হয়ে উঠবেন। এছাড়া শুতে যাওয়ার আগে এইসব খাবার খেলে গাঢ় ঘুম হবে না। 


    Green tea গ্রিন টি ও কফি   :-
    যদিও গ্রিন টির অনেক উপকার আছে কিন্তু ঘুমের খুব ক্ষতি করে। উত্তেজক পানীয় রাতে নেওয়া ঠিক নয়।  


    মদ্যপান  :-অনেকের ধারণা রাতে শোয়ার আগে একটু মদ্যপান খেলে মানুষের চিন্তাগুলো সরিয়ে আরো ভালো ঘুম হবে। ঘটনা মোটেও তা নয়। এলকোহলের প্রভাব  কেটে গেলেই ঘুমের ঘোর কেটে যাবে। শুরু হবে মাথাব্যথা, প্রচণ্ড ঘাম। রাতকে তখন মনে হবে অসম্ভব লম্বা।শেষে মদ্যপান অভ্যাসে পরিণত হবে। 


    পিৎজা-বার্গার :-

    প্রতিদিন পিৎজা খেলে হজম শক্তির ব্যাঘাত ঘটে। পিৎজার সাথে যে টমাটো সস খাওয়া হয়, তাতে এসিডিটি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই ঘুমানোর আগে পিৎজা কখনোই খাওয়া উচিৎ নয়।


    মুরগির মাংস  :-
    যদিও ডায়েটে প্রোটিন থাকা খুব দরকার। কিন্তু বেশি পরিমাণে প্রোটিন খেলে ঠিক মতো ঘুম আসবে না। আর চিকেনে সবচেয়ে বেশি প্রোটিন। তাই ডিনারে চিকেন না খাওয়াই ভালো। কারণ বেশি প্রোটিন শরীরে প্রচুর এনার্জি তৈরি করে। এতে শরীর শান্ত হওয়ার পরিবর্তে উত্তেজিত হয়।


    chocolate চকলেট :-
    আইসক্রিমের মতোই চকলেট, ক্যান্ডি ঘুমের জন্য ক্ষতিকর। ডার্ক চকলেটে ক্যাফেইন থাকে, কাজেই ঘুমের আগে এটা খেলে ঘুম আসতে দেরি হবে। যদি খেতেই চান তবে মিল্ক চকলেট খান। এটা ঘুমের ক্ষতি করে না। 

    Pasta পাস্তা :-
    পাস্তাতে উচ্চ মাত্রায় গ্লাইসেমিক ইনডেক্স থাকে যেটা আপনার রক্তে সুগারের মাত্রাকে বাড়িয়ে তুলবে। ফলে ভালো ঘুমের ব্যাঘাত ঘটা অনিবার্য। এদিকে ঘুমাতে যাওয়ার তিন ঘণ্টা আগে অন্তত রাতের খাবার সেরে ফেলার চেষ্ট করুন। তাহলেই ভালো ঘুম হবে। আর সকাল বেলা ফ্রেশ মন নিয়ে শুরু করুন নিজের কাজকর্ম।

    অতিরিক্ত মশলাদার খাবার :-
    শুকনো লঙ্কা গুঁড়ো   বা সর্ষে বাটা দেয়া খাবার রাতে না খাওয়াই ভালো। এতে শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। রসুনকে ‘হট হার্ব’ বলা হয় যা খেলে অম্বল আর বুক জ্বালার সমস্যা হতে পারে। 

     মাখন-চিজ :-
    উপকথা অনুযায়ী রাতে চিজ খেলে দুঃস্বপ্ন দেখবেন। চিজে থাকা রাসায়নিক ব্রেনকে স্টিমুলেট করে আর আপনাকে সারা রাত জাগিয়ে রাখতে পারে। কারো কারো আবার মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে চিজ খাওয়ার ফলে।মাখনেও একই ভাবে প্রচুর ক্যালোরি।  

     অনিদ্রার সমস্যা থাকে তাহলে অবশ্যই ঔষধ  বিহীন সম্পূর্ণ প্রাকৃতিক নিউরোথেরাপি চিকিৎসা করান  । খুব শীঘ্রই সেরে উঠবেন আশা করি।
    24 x 7 Neurotherapy (whatsapps) Help line +919331935169

    3 comments:

    Nature Life

    Panacea

    LMNT Global